ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় আটক ২


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২০-৩-২০২২ দুপুর ৩:১৪

সুন্দরবনের সংরক্ষিত এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় ২৫ কেজি চিংড়ি মাছ, নিষিদ্ধ ভেসালী জাল, বিষের বোতলসহ দুজনকে আটক করেছে বন বিভাগ। শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে পশ্চিম সুন্দরবনের (খুলনা রেঞ্জ) গেঁওয়াখালী বন টহল ফাঁড়ির আওতাধীন সুন্দরবনের ২০নং কম্পার্টমেন্টের (সংরক্ষিত বনাঞ্চল) বাইশের খাল এলাকায় বিষ প্রয়োগ করে নিষিদ্ধ ভেসালী জাল দিয়ে মাছ ধরার সময় গেঁওয়াখালী বন টহল ফাঁড়ির কর্মকর্তা (এফজি) রেজাউল করিমের নেতৃত্বে বন বিভাগের একটি দল আওসাফুর গাজী (২৬) ও কামাল গাজীকে (৪০) আটক করে।

এ সময় তাদের কাছ থেকে বিষ দিয়ে ধরা ২৫ কেজি চিংড়ি মাছ, ১টি নিষিদ্ধ ভেসালী জাল ও ৫টি বিষের বোতল উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল, মাছ, বিষের বোতলসহ ধৃতদের কয়রা সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। ধৃতরা কয়রা উপজেলার ৪নং কয়রা পল্লীমঙ্গল এলাকার বাসিন্দা।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার