কমলগঞ্জে টিসিবির পণ্য বিক্রি শুরু
আসন্ন রমজান মাস উপলক্ষে কমলগঞ্জ পৌর এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসকের সহযোগিতায় রোববার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন- কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত, দেওয়ান আব্দুর রহিম মুহিন।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, কমলগঞ্জ পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ১ হাজার ২৮৫টি পরিবার এ সুবিধা পাবে। প্রাথমিকভাবে ৪টি ওয়ার্ডে রোববার থেকে ২ কেজি চিনি, ২ লিটার তেল, ২ কেজি মসুরের ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডগুলোতেও কার্যক্রম চলবে।
মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহৎ উদ্যোগ প্রান্তিক জনসাধারণের মধ্যে সুফল বয়ে আনবে।
এমএসএম / জামান
রাণীনগরে সরকারি দামে সার কেবল কাগজে কলমে,মাঠপর্যায়ে উল্টো চিত্র
রায়গঞ্জে বাসে মিলল ৯৭৫ বুপ্রেনরফিন ইনজেকশন, নারী আটক
শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা
ভূরুঙ্গামারীতে ১৪৩ পিচ ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি মিজু গ্রেপ্তার
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে