ভারতে ৮৮ দিনে সর্বনিম্ন সংক্রমণ, মৃত্যুও কমেছে
আরও উন্নতি হয়েছে ভারতের করোনা পরিস্থিতির। দীর্ঘ ৮৮ দিনের মাথায় দেশটিতে সর্বনিম্ন করোনা রোগী শনাক্তের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে কমেছে মৃত্যু। এ অবস্থায় করোনার টিকাদান নীতিতেও পরিবর্তন এনেছে নরেন্দ্র মোদির সরকার। আজ থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিকে বিনামূল্যে টিকা দেয়া হবে সেখানে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২৫৬ জন। যা গত তিনমাসের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে সেখানে ২ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৩৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪২২ জনের। যা রোববারের তুলনায় বেশকিছুটা কম। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৬৪ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন অনেক বেশি রোগী। একদিনে করোনা জয় করেছেন ৭৮ হাজার ১৯০ জন। ফলে ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৮ লাখ ৪৪ হাজার ১৯৯ জনে।
ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, ভারতজুড়ে কড়া বিধিনিষেধের কারণে কমছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার ভারতে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ লাখ ২ হাজার ৮৮৭ জনে।
করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে ভারতের বিভিন্ন প্রান্তে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছিল। কোথাও লকডাউন তো কোথাও আবার রাত্রীকালীন কারফিউ জারি হয়েছিল। সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হতেই সেই কড়াকড়ি কিছুটা হলেও কমানো হচ্ছে। এর মধ্যে বেঙ্গালুরুতে আজ থেকেই শুরু হয়েছে মেট্রো পরিষেবা। উত্তরপ্রদেশে খুলেছে বার-রেস্তরাঁ।
তবে এর মধ্যেই তৃতীয় ঢেউ নিয়ে দেশবাসীকে সতর্ক করেছে কেন্দ্র সরকার। করোনাবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে দেশজুড়ে বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। সরকারি রিপোর্ট বলছে, ইতোমধ্যে দেশটিতে ২৮ কোটি ৩৬ হাজার ৮৯৮ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে কেবল রোববারই অন্ধ্রপ্রদেশে একদিনে ১৩ লাখের বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে, যা এখন পর্যন্ত ভারতে রেকর্ড।
এদিকে, আজ থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিকে বিনামূল্যে টিকা দেয়া হবে ভারতে।
প্রীতি / প্রীতি
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন