মারিওপোলে ইউক্রেনের সেনাদের অস্ত্র সমর্পণের আহ্বান রাশিয়ার
ইউক্রেনের পূর্বাঞ্চলের বন্দরনগরী মারিওপোলে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের অবিলম্বে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার (২০ মার্চ) বিকেলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ওই বিবৃতিতে রাশিয়ান ন্যাশনাল সেন্টার পর ডিফেন্স ম্যানেজমেন্টের ডিরেক্টর জেনারেল (ডিজি) কর্নেল মিখাইল মিজিনসেভ ইউক্রেনের সেনাদের প্রতি এ আহ্বান জানান। খবর আল-জাজিরার।
কর্নেল মিখাইল মিজিনসেভ বলেন, ‘মারিওপোলে ভয়ানক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। ইউক্রেনের সেনাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, রুশ বাহিনীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করুন। যারা অস্ত্র সমর্পণ করবেন, তাদেরকে মারিওপোল থেকে নিরাপদে বের হওয়ার সুযোগ দেওয়া হবে। রুশ বাহিনীর পক্ষে আমি এ নিশ্চয়তা দিচ্ছি।’
বিবৃতিতে তিনি আরও জানান, সোমবার (২১ মার্চ) মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা থেকে মারিওপোলের মানবিক করিডোর খুলে দেওয়া হবে।
এদিকে, রোববার রুশ বাহিনী মারিওপোলের আরও ১২ কিলোমিটার ভেতরে অগ্রসর হতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে মস্কো।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এক বিবৃতিতে বলেছেন, মারিওপোলে আমরা আরও ১২ কিলোমিটার পথ অগ্রসর হয়েছি। রুশ সেনারা শহরের নিকোলস্কের বসতির কাছাকাছি পৌঁছে গেছে।
তবে মস্কোর অস্ত্র সমর্পণের আহ্বান জানানো এবং মারিওপোলের ভেতরে অগ্রসর হওয়ার দাবির বিষয়ে কিয়েভের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।
জামান / জামান
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ