ইউক্রেন সফরের পরিকল্পনা নেই বাইডেনের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে ইউরোপ সফরে গেলেও তার ইউক্রেনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি।
তিনি বলেন, জো বাইডেন এ সপ্তাহে একটি জরুরি শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইউরোপে যাচ্ছেন। ইউক্রেনের জনগণের প্রতি বিশ্বের সমর্থন ও ইউক্রেনে পুতিনের আগ্রাসন নিয়েই বাইডেনের এই সফর। তবে তার ইউক্রেন সফরের কোনো পরিকল্পনা নেই।
এর আগে সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়নের অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড চলতি সপ্তাহে বাইডেনের ইউক্রেন সফরের সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, আমার জানা মতে এটা তার সফরসূচিতে নেই।
এর আগে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো শনিবার সিএনএনকে বলেছিলেন, ইউক্রেনে বাইডেনের সফর হবে আমাদের সংহতির প্রতীক।
বাইডেন ‘আমার খুব ভালো বন্ধু এবং ইউক্রেনের খুব ভালো বন্ধু’ উল্লেখ করে তিনি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্টের সফর হবে রাশিয়ার বিরুদ্ধে পুরো বিশ্ব আমাদের সঙ্গে একত্রিত হয়েছে তা প্রদর্শনের জন্য একটি অত্যন্ত সঠিক পদক্ষেপ।
জামান / জামান
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ