ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

চীনে ১৩২ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া বিমানের সবাই নিহত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২২-৩-২০২২ দুপুর ১০:২৮

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩২ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। সূত্র : ডয়েচে ভেলে

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ১৩২ জন আরোহী নিয়ে চায়না ইস্টার্নের একটি বোয়িং ৭৩৭ বিমান সোমবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়ানশিতে বিধ্বস্ত হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জরুরিভিত্তিতে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।

পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বিমানটি। দুর্ঘটনাটি টেং কাউন্টির উঝাও শহরের কাছে ঘটেছে। ৬০০ উদ্ধারকর্মী এবং দমকলকর্মী উদ্ধার কাজ শুরু করেছে। তারা আগুন নেভাতে পারলেও এখনো উদ্ধার করতে পারেনি। তাই আরোহীদের কেউ আর জীবিত নেই বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে চায়না ইস্টার্ন এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।

স্থানীয় গ্রামবাসীদের তোলা ছবি, চীনা সামাজিক মাধ্যমে যেসব ছবি ছড়িয়ে পড়েছে তাতে দুর্ঘটনাস্থলের আগুন, ধোঁয়া এবং চারদিকে ছড়িয়ে থাকা বিমানের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।

সাংহাইভিত্তিক বিমান সংস্থা চায়না ইস্টার্ন দেশের প্রথম সারির একটি বিমান সংস্থা, যেটি দেশীয় এবং আন্তর্জাতিক রুট মিলিয়ে সর্বমোট ২৪৮টি গন্তব্যে চলাচল করে।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী