ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ইউক্রেনীয় সাংবাদিকদের গ্রেপ্তার করছে রুশ সেনারা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২২-৩-২০২২ দুপুর ১০:৫৮

সামরিক অভিযান শুরুর পর তিন সপ্তাহেরও বেশি সময় পার হলেও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের উত্তেজনা যেন ক্রমেই বাড়ছে। এরই মাঝে ইউক্রেনের মেলিতোপোল শহরে রুশ সেনাদের হাতে ইউক্রেনীয় সাংবাদিকদের গ্রেপ্তারের খবর সামনে এসেছে। মঙ্গলবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অস্ট্রো নিউজ ওয়েবসাইটের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে একটি স্থানীয় প্রকাশনার সাংবাদিকদের গ্রেপ্তার করেছে এবং তাদের ওয়েবসাইট ব্লক করে দিয়েছে। এছাড়া মেলিতোপোলস্কি ভিদোমোস্তি পত্রিকার বেশ কয়েকজন সাংবাদিককে গ্রেপ্তার করে সশস্ত্র ব্যক্তিরা অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

ওয়েবসাইটটি পত্রিকার অন্য সাংবাদিকদের উদ্ধৃত করে বলেছে, ‘সশস্ত্র ব্যক্তিরা মেলিতোপোলস্কি ভিদোমোস্তি সংবাদপত্রের সাংবাদিক ওলহা ওলখোভস্কা, লুবভ চাইকা, প্রকাশক মিখাইলো কুমোক ও কপি এডিটর ইয়েভেনিয়া বোরিয়ানের বাড়িতে প্রবেশ করে এবং তাদের গ্রেপ্তার করে। পরে তাদেরকে অজ্ঞাত দিকে নিয়ে যায়।’

মেলিতোপোলস্কি ভিদোমোস্তি পত্রিকাটির মালিকানা এমভি মিডিয়া হোল্ডিং নামে একটি প্রতিষ্ঠানের এবং প্রতিনিধিরা তাদের সহকর্মীদের মুক্তি নিশ্চিতে সহায়তার জন্য ইউক্রেনীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, মেলিতোপোল শহরে প্রায় দেড় লাখ মানুষের বসবাস। এটি ইউক্রেনের দক্ষিণ-পূর্ব দিকের একটি শহর এবং ক্রিমিয়া ও আজভ সাগরের নিকটেই এর অবস্থান। এর আগে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর দুইদিনের মাথায় মেলিতোপোল দখলে নেওয়ার কথা নিশ্চিত করেছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী