সেনাবাহিনী গঠনের পরিকল্পনা নেই ইইউর
টানা প্রায় এক মাস ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। রুশ নিরাপত্তা নিশ্চিত ও ইউক্রেনকে ‘নাৎসিবাদমুক্ত’ করতেই এই অভিযান চলছে বলে দাবি করা হলেও রুশ আগ্রাসনে সিঁদুরে মেঘ দেখছে পূর্ব ইউরোপের অন্য দেশগুলোও। এই পরিস্থিতিতে সামগ্রিকভাবে ইউরোপীয় সেনাবাহিনী গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। মঙ্গলবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্র্যাটেজিক কম্পাস নামে একটি নথি অনুমোদনের পর পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের সামনে কথা বলেন জোসেপ বোরেল। সেখানে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক এই প্রধান বলেন, ‘আমরা ইউরোপীয় সেনাবাহিনী তৈরি করতে চাই না। স্ট্র্যাটেজিক কম্পাস নামের ওই নথিতে ‘ইইউ র্যাপিড ডিপ্লয়মেন্ট ক্যাপাসিটি’ গঠনের পরিকল্পনা রয়েছে, যা মূলত ইউরোপীয় ইউনিয়নকে বিভিন্ন ধরনের সংকট মোকাবেলায় ‘দ্রুত ৫ হাজার সেনা মোতায়েন’ করার অনুমতি দিতে পারে।
বোরেল আরো বলেন, আমরা একসাথে মহড়ায় অংশ নেব, যা এর আগে কখনও হয়নি। তিনি জোর দিয়ে বলেন, ইইউর সদস্য রাষ্ট্রগুলোর নিজস্ব সেনাবাহিনী রয়েছে এবং থাকবে। তবে দেশগুলোকে আরো ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক এই প্রধানের দাবি, সামরিক জোট ন্যাটো এখনো ইউরোপের আঞ্চলিক প্রতিরক্ষার মূল ভিত্তি।
জামান / জামান
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ