খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, মসজিদে দোয়া, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ মঙ্গলবার (২২ মার্চ) খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে খুলনার বয়রাস্থ ইসলামিক ফাউন্ডেশন চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু মাদ্রাসা বোর্ডও গঠন করেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। জাতির পিতা ইসলামের যে উন্নয়ন শুরু করে গেছেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, বর্তমান সরকার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করেছে। ইমামরা হলেন সবার জন্য আদর্শ স্বরূপ। দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে ইমামরাও অবদান রাখতে পারেন। দেশে এখন শান্তির সুবাতাস বইছে। এই সরকারই কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ সরকারের একটি বড় অর্জন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. গিয়াস উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. মারুফুল আলমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন খুলনার বিভাগীয় পরিচালক একেএম ফজলুর রহমান।
এমএসএম / জামান
জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট সীমান্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি
ধামইরহাটে ব্র্যাকের উদ্দোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা
টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার
যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা
নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত
বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী
আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড
রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী
যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক