ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দূষিত ১০০ শহরের ৬৩টিই ভারতে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-৩-২০২২ দুপুর ১১:২০

বিশ্বের সবচেয়ে দূষিত শহর চিহ্নিত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ২০২১ সালে বিশ্বের ১১৭টি দেশ, অঞ্চল ও ভূখণ্ড এবং ৬ হাজার ৪৭৫টি শহরের বায়ুর মান বিশ্লেষণ করে তালিকা প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক দূষণ প্রযুক্তি সংস্থা আইকিউএয়ার।

প্রকাশিত তালিকায় দেখা যায়, দূষিত ১০০টি শহরের মধ্যে ৬৩টিই ভারতের। রিপোর্ট অনুযায়ী ভারতের গড় বায়ুদূষণ ৫৮.১ মাইক্রোগ্রামস প্রতি কিউবিক মিটার, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেয়া মানের ১০ গুণেরও বেশি।

গত বছরের তুলনায় দিল্লির দূষণ বেড়েছে ১৫ শতাংশ এবং ডব্লিউএইচও-এর মানের ২০ গুণ বেশি দূষণ রয়েছে। তবে শুধুমাত্র শহর হিসেবে ৪ নম্বরে আছে রাজধানী। এক নম্বরে রাজস্থানের ভিওয়াড়ি। আইকিউএয়ারের রিপোর্টে ভিওয়াড়িকেই পৃথিবীর দূষিততম স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। তিনে চীনের শহর হোটান। তালিকায় সবথেকে দূষিত ১৫টি শহরের ১০টিই হলো ভারতের, যার বেশিরভাগের অবস্থান রাজধানীর আশপাশেই। 

দূষিত ১০০ শহরের তালিকায় ভারতের ৬৩টির অর্ধেকের বেশিই হরিয়ানা এবং উত্তরপ্রদেশে অবস্থিত। ভিওয়াড়ি, গাজিয়াবাদ এবং দিল্লি ছাড়াও প্রথম ১৫-তে রয়েছে জৌনপুর, নয়দা, বাহয়ালপুর, বাগপত, হিসার, ফরিদাবাদ, গ্রেটার নয়দা এবং রোহতক। ভারতের ছয়টি মেট্রো সিটি- দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের মধ্যে একমাত্র চেন্নাইতেই গত এক বছরে দূষণের মাত্রা বাড়েনি। এক বছরে খারাপ থেকে অতি খারাপ দূষণ দিল্লিতে দেখা গেছে ১৬৮ দিন। কলকাতায় ৮৪ দিন এবং মুম্বাইতে ৩৯ দিন। 

তবে বায়ুদূষণে টানা চতুর্থবারের মতো ২০২১ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তকমা পেয়েছে বাংলাদেশ। শীর্ষ দূষিত দেশ হিসেবে বাংলাদেশ শনাক্ত হওয়ার পাশাপাশি বিশ্বের শীর্ষ দূষিত রাজধানীর তালিকায় দ্বিতীয় স্থানে আছে রাজধানী ঢাকা। আইকিউএয়ার বলছে, ২০২১ সালে বিশ্বের কোনো দেশই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিত বায়ুমানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।

জামান / জামান

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প

মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের

হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি

ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?