হায়দরাবাদে কাঠের গোডাউনে ভয়াবহ আগুন, নিহত ১১
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার হায়দরাবাদে একটি কাঠের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) গভীর রাতে রাজ্যটির হায়দরাবাদের সেকেন্দ্রাবাদ এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সবাই অভিবাসী শ্রমিক এবং তারা ভারতের আরেক রাজ্য বিহার থেকে কাজের জন্য সেখানে অবস্থান করছিলেন। এছাড়া অগ্নিকাণ্ডের পর বেশ কয়েকটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
সংবাদমাধ্যম বলছে, কঠের ওই গোডাউনে ১২ জন অবস্থান করছিলেন। তাদের মধ্যে ১১ জনই আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আগুন লাগার পরপরই বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে।
এদিকে, গোডাউনের ভেতরে আর কেউ আটকে রয়েছেন কি-না, তা নিশ্চিত করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। হায়দরাবাদের গান্ধীনগর থানার এসএইচও মোহন রাও জানিয়েছেন, শর্টসার্কিট থেকেই গোডাউনে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত জানতে ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি ওই গোডাউনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি-না, সেটিও খতিয়ে দেখা হবে।
পুলিশ জানিয়েছে, বিহার থেকে আসা ১২ জন অভিবাসী শ্রমিক গোডাউনটিতে আটকা পড়েছিলেন। কাঠের এই গোডাউনটি সেকেন্দ্রাবাদের ভৈগুড়ার একটি জনাকীর্ণ এলাকায় অবস্থিত। গভীর রাতে আগুন লাগার পরপরই সেটি ছড়িয়ে পড়ে। এক শ্রমিক দোতলা ভবন থেকে লাফ দিয়ে আগুন থেকে রক্ষা পেলেও অন্য ১১ জন শ্রমিক প্রাণ হারান।
এছাড়া গোডাউনে দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। ফলে আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে ফেলা হয়েছে বলে জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের পর স্বাভাবিকভাবেই এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জামান / জামান
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ