নাঙ্গলকোটে সুদের টাকার জন্য বসতবাড়ি দখলের পাঁয়তারা
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বাঙ্গড্ডা ইউনিয়নের পরিকোট গ্রামের নুরুল ইসলামের ছেলে রশিদের সুদের টাকার জন্য বসতবাড়ি দখলের জন্য জোরপূর্বক একটি সাদা স্ট্যাম্পে মারধর করে নাম লিখে নেয় একই গ্রামের মৃত আব্দুর সোবানের ছেলে মনিক।
এ বিষয়ে রশিদ বলেন, আমি ০২-০৩-২০১৯-এ মানিকের কাছ থেকে আমার বসত বাড়ির ঘর নির্মাণের জন্য এক লাখ টাকা লাভের ওপর নেই এবং প্রতি মাসে মাসে তাকে সুদসহ টাকা দিয়ে আসছি। এ পর্যন্ত তাকে ৩ লাখ ৬০ হাজার টাকা দিয়েছি। এখনো নাকি মানিক আমার কাছে ১ লাখ ৩০ হাজার টাকা পায়। টাকা না দিলে আমাকে মারধর করে হত্যার হুমকি দেয় এবং আমার বসতবাড়ি তাকে দিয়ে দিতে বলে। আমি বসতবাড়ি দিতে রাজি না হলে আমাকে গত ১৭-০৩-২২ তারিখ সন্ধ্যায় বাড়ি থেকে পরিকোট পূর্ব পাড়া খালেকের দোকানে নিয়ে মারধর করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং আমাকে দুই মাসের সময় দেয় টাকা দিতে। না হয় আমার বসতবাড়ি তাকে লিখে দিতে হবে।
তার স্ত্রী রাজিয়া বেগম বলেন, আমরা গরিব অসহায়। তারা যদি আমদের ওপর অবিচার করে তাহলে আমরা কোথায় যাব? আমাদের এই বসতবাড়ি ছাড়া কোনোকিছুই নেই। আমার ১ ছেলে ১ মেয়ে নিয়ে কই যাব? আমি মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী লোটাস কামাল এবং আমার ইউনিয়নের চেয়ারম্যান ও নাঙ্গলকোট থানা পুলিশের কাছে এটার সুষ্ঠু বিচার চাই। আমরা যেন একটু শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি।
এ বিষয়ে বাঙ্গড্ডা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুরল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। দুপক্ষ আমর কাছে এসেছে এবং সামাজিকভাবে বসার একটি সিদ্বান্ত হয়েছে। আমরা সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টায় আছি।
এমএসএম / জামান
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন