ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ক্যান্সারের ঝুঁকি থাকায় বাজার থেকে দুটি ওষুধ সরিয়ে নিচ্ছে ফাইজার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-৩-২০২২ দুপুর ১২:৫৪

করোনাভাইরাস প্রতিরোধী টিকা তৈরির জন্য বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া ফাইজার অতিসম্প্রতি ঘোষণা করেছে যে, তারা দুটি জেনেরিক সংস্ককরণের প্রচুর পরিমাণ ওষুধ বাজার থেকে সরিয়ে নিচ্ছে। আরটির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মান নিয়ন্ত্রক সংস্থাগুলো বলছে, এই দুটি জেনেরিক সংস্করণে এমন উপাদান উচ্চমাত্রায় রয়েছে, যা ক্যান্সারের ঝুঁকি তৈরি করে। যেসব রোগী ব্লাড প্রেশার, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে এসব ওষুধ সেবন করে আসছেন, তাদের বিকল্প কোনো ওষুধ খুঁজে বের করতে বলা হয়েছে।

‘গ্রিনস্টোন’ বিতরণ করেছে এমন দুটি ওষুধের জেনেরিক সংস্করণ কুইনাপ্রিল এইচসিএল ও হাইড্রোক্লোরোথিয়াজাইডে নির্ধারিত মাত্রার বেশি এন-নাইট্রোসো-কুইনাপ্রিল পাওয়া গেছে। যদিও প্রত্যেক মানুষই কিছু মাত্রার নাইট্রোসামিনের সংস্পর্শে আসে, তবে যদি দীর্ঘ সময় সহনীয় মাত্রার বেশি নাইট্রোসামিনের সংস্পর্শে আসে তবে তা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

ফাইজার এক বিবৃতিতে সমস্যা থাকা ওষুধগুলোর লট শনাক্ত করতে লট নাম্বার ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছে। তবে দুটি ওষুধের প্রোফাইল বলছে, বাজারজাত করার আগে এই ওষুধকে ২০ বছরের ক্লিনিক্যাল ট্রায়ালে থাকতে হয়েছে।

ফাইজার এখন বলছে, এই ওষুধ সেবনকারীদের তাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে বিকল্প চিকিৎসা পদ্ধতি খুঁজে বের করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা স্বউদ্যোগে এফডিএকে (যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা) জানিয়ে বাজার থেকে ওষুধ সরিয়ে নেয়ার পদক্ষেপ নিয়েছে।

ফাইজার নিউইয়র্ক ভিত্তিক একটি ওষুধ গবেষণা ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান। করোনা মহামারী মোকাবেলায় এমআরএনএ ভিত্তিক কোভিড-১৯-এর প্রতিষেধক তৈরি করে বৈশ্বিক আলোচনায় আসে প্রতিষ্ঠানটি।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী