ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সুজানগর পৌরসভার টিকাদানকারী কর্মচারী আল আমিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৩-২০২২ বিকাল ৫:৯

পাবনার সুজানগর পৌরসভায় কর্মরত টিকাদানকারী কর্মচারী আলামিন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পাবনা জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন। মানববন্ধন শেষে পাবনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। বুধবার (২৩ মার্চ) পাবনা পৌরসভার প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রুখসানা পারভীন, সহ-দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান, পাবনা জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ ৯টি পৌরসভার নির্বাহী প্রকৌশলী, সচিব, অ্যাকাউন্ট্যান্টসহ অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, আল আমি একজন সৎ, কর্মঠ ও ভালো মানুষ ছিলেন। আল আমিন হত্যার এজারভুক্ত আসামিদের গ্রেফতার করে দ্রুত সুষ্ঠু বিচার ও কঠোর শাস্তি দিতে হবে। এ সময় কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন পাবনা জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে পাবনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।

উল্লেখ্য, গত ১৪ মার্চ সদর উপজেলার সাদুল্লাপুরে আল আমিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যাকাণ্ডের ঘটনায় সুজানগর উপজেলা আওয়ামী লীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এ হত্যাকাণ্ড ও মামলাকে কেন্দ্র করে সুজানগর উপজেলা আওয়ামী লীগের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এমএসএম / জামান

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস

নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি