ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

যে দ্বীপে পুরুষের প্রবেশ নিষেধ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩-৩-২০২২ বিকাল ৭:৪

পৃথিবীতে এমনও স্থান আছে যেখানে পুরুষের প্রবেশ নিষেধ। তেমনই একটি দ্বীপ আছে, যেটি নারীদের জন্য সংরক্ষিত। সেখানে শুধু নারীদেরই রাজত্ব। তারা ইচ্ছেমতো আনন্দ-উৎসবে সময় কাটান।

বাল্টিক সাগরে ফিনল্যান্ডের উপকূলে অবস্থিত এই দ্বীপের নাম ‘সুপারশি আইল্যান্ড’। আর এই দ্বীপেই পুরুষের প্রবেশ নিষেধ। তবে কেন পুরুষরা সেখানে যেতে পারেন না?

আসলে এই পুরো দ্বীপটিই (৮.৪৭ একর) গত দু’বছর আগে কিনে নিয়েছেন মার্কিন এক নারী ব্যবসায়ী। যার নাম ক্রিস্টিনা রথ। আর তিনিই ওই দ্বীপে পুরুষ প্রবেশ একেবারে নিষিদ্ধ করে দিয়েছেন।

ক্রিস্টিনা নারীদের জন্য সংরক্ষিত একটি স্থান তৈরির চিন্তাভাবনা থেকেই এই দ্বীপ কেনেন। তিনি এই দ্বীপে নারীদের নিরাপত্তাসহ সব বিষয়েরই সুবিধা রেখেছেন।

ফিটনেস ও নিউট্রিশনের দিকেও যাতে নারীরা সেখানে ধ্যান রাখতে পারেন এজন্য সেখানে আছে সবরকম ব্যবস্থা। ক্রিস্টিনা দ্বীপটি কেনার পর সেখানে গড়ে তোলেন একটি রিসোর্ট। যেখানে আছে ৪টি বড় বড় কেবিন।

প্রতি কেবিনে ১০ জন করে নারী থাকতে পারবেন। আরও আছে স্পাসহ সানবাথের ব্যবস্থা। এই দ্বীপে সময় কাটাতে চাইলে জনপ্রতি পাঁচদিনের জন্য খরচ পড়ে ২-৪ লাখ টাকা পর্যন্ত।

তবে শুধু টাকা দিলেই কিন্তু সুপারশি আইল্যান্ডে যাওয়ার অনুমতি মিলবে না। এর জন্য অনেকদিন আগে থেকেই বুকিং দিতে হয়য়। তারপর আবার দিতে হয় ইন্টারভিউ। সেখানে উত্তীর্ণ হলে তবেই যেতে পারবেন নারীদের জন্য সংরক্ষিত এই দ্বীপে।

মৌমিতা / মৌমিতা

মাঠের ফসলেই লুকিয়ে আছে আমাদের পরবর্তী বড় গল্প

অ্যাসাইনমেন্টের পণ্য নিয়ে এখন ব্যবসা করছেন কুবির তিন শিক্ষার্থী

সঙ্গী হারানোর বেদনায় নিথর দেহের পাশে কুকুরটি

কাশফুলের দোলায় কুবিতে শরতের আত্মপ্রকাশ

ক্যাম্পাসে গায়ে হলুদ করে ব্যাচমেটকে বিয়ে করলেন কুবি শিক্ষার্থী

করাতকলের জীবন

শরীরচর্চায় আইসোমেট্রিক ও মাইক্রো ওয়ার্কআউট

মন খারাপের দিনগুলোয় ত্বকের যত্ন যেভাবে নেবেন

শালবন বিহার: বাংলার বৌদ্ধ ঐতিহ্যের জীবন্ত প্রতীক

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় WUB-এর অগ্রণী ভূমিকা

ইরানের পরমাণু অস্ত্র ও মধ্যপ্রাচ্যে মার্কিন দাপটের পতন

১৪০ বছরের রেকর্ড ভাঙার পথে "সুপার এল নিনো": ২০২৬ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর

কিয়ারা আদভানির ত্বক কেন এত উজ্জ্বল? কারণ জেনে নিন