ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

চার দিনের সফরে ইউরোপে বাইডেন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-৩-২০২২ দুপুর ১০:৩৮

চার দিনের সফরে ইউরোপে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সফরের মাধ্যমে রাশিয়ার ওপর নতুনভাবে চাপ তৈরির চেষ্টা করবেন। এছাড়া রুশ হামলা মোকাবেলায় ইউরোপকে ঐক্যবদ্ধ করতেও এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত বিশ্লেষকদের।

গার্ডিয়ান জানায়, বৃহস্পতিবার ন্যাটোর একটি জরুরি বৈঠকে উপস্থিত থাকবেন বাইডেন। পরে জি-৭ ভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দ এবং ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দেবেন। তারপর শুক্রবার ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ড সফর করবেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেই দুদাই এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর প্রতিক্রিয়ায় নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা। তাস্বত্ত্বেও পরিকল্পনামাফিক যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার সামরিক সহায়তার আহ্বান জানাচ্ছেন। কিন্তু তার আহ্বানে সাড়া দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর শঙ্কায় সরাসরি যুদ্ধে যোগ দেওয়া থেকে বিরত রয়েছে।

বুধবার রাতে জেলেনস্কি বাইডেনের সফর উপলক্ষ্যে নিজের প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, তিনটি গুরুত্বপূর্ণ সম্মেলন থেকে কে বন্ধু, কে অংশীদার এবং কারা অর্থের জন্য বিশ্বাসঘাতকতা করছে তা বোঝা যাবে। 

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী