পশ্চিমাদের কাছে রাশিয়ান মুদ্রায় গ্যাস বিক্রি হবে : পুতিন
পশ্চিমাদের কাছে রাশিয়ান মুদ্রা রুবলে গ্যাস বিক্রি করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ তাদের মিত্ররা। কেন্দ্রীয় ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় এরই মধ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশটি। ডলারের বিপরীতে কমেছে রুবলের দর। এমন পরিস্থিতিতে পুতিনের পক্ষ থেকে এই ঘোষণা এল। ধারণা করা হচ্ছে এতে বেকায়দায় পড়বে ইউরোপের দেশগুলো। যারা মূলত রাশিয়ান গ্যাসের ওপর নির্ভরশীল।
জানা গেছে, ইউরোপের ৪০ শতাংশ গ্যাস আসে রাশিয়া থেকে। ফলে পুতিনের ঘোষণার পরেই জ্বালানি বাজারে প্রভাব পড়ে।
রাশিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, সব কিছুর সঙ্গে সঙ্গতি রেখেই গ্যাস সরবরাহ অব্যাহত রাখা হবে। এসময় তিনি জোর দিয়ে বলেন, অবশ্যই গ্যাস সরবরাহ চলমান থাকবে, তবে তা আগের নির্ধারিত চুক্তি অনুযায়ী।
এদিকে গ্লোবাল পেমেন্ট সিস্টেম সুইফট থেকে রাশিয়া বাদ পড়ায় দেশটির সঙ্গে বাণিজ্যিক লেনদেনের বিকল্প পথ খুঁজছে ভারত। মার্কিন ডলার বাদ দিয়ে রুপি-রুবল ট্রানজেকশনের সেই বিকল্প ব্যবস্থার ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহেই। ভারতীয় রপ্তানিকারকদের একটি সংগঠনের বরাতে বুধবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের (এফআইইও) সভাপতি এ শক্তিভেল জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ভারতের লেনদেন অব্যাহত রাখতে রুপি-রুবল বাণিজ্য ব্যবস্থা ঘোষণা হতে পারে আগামী সপ্তাহের প্রথম দিকে।
ইউক্রেনে রাশিয়ার হামলায় ১২১ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬৭ শিশু। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে সংঘাত চলছেই। টানা ২৯ দিনের সংঘাতে বহু বেসামরিক নিহত হয়েছেন। যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও।
জামান / জামান
তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’
ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার
হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা
বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত
ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট
পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭
ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু
ইন্দোনেশিয়ায় ফের জোরালো ভূমিকম্প
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী
হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে