ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ইউক্রেনকে আরো ৬ হাজার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-৩-২০২২ দুপুর ১০:৫৬

রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধে ইউক্রেনকে ৬ হাজার অতিরিক্ত ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বৃহস্পতিবার (২৪ মার্চ) ইউক্রেনের সেনাদের এ অস্ত্র সরবরাহের ঘোষণা দেবেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ব্রাসেলসে এই মুহূর্তে জি-৭ ও ন্যাটোর বৈঠক চলছে। এসময় জনসন তিন কোটি ৩০ লাখ ডলারের সাহায্যও ঘোষণা করবেন, যা ইউক্রেনের সেনা ও পাইলটদের বেতন-ভাতা পরিশোধে ব্যবহার করা হবে। তাছাড়া যুক্তরাজ্য সরকার ওই অঞ্চলে রাশিয়ান ও ইউক্রেনীয় ভাষায় সেবা দেওয়া সংবাদমাধ্যম বিবিসিকেও ৪০ লাখ ডলারের বেশি সাহায্য করবে।

জনসন বলেন, ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতাকে বাড়ানোর জন্য মিত্রদের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য। পাশাপাশি দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে বলেও জানান তিনি।

যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে প্রায় চার হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে। এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ইউক্রেনে রাশিয়ার হামলায় ১২১ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬৭ শিশু। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে সংঘাত চলছেই। টানা ২৯ দিনের সংঘাতে বহু বেসামরিক নিহত হয়েছেন। যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী