ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় ছাত্রীদের উত্ত্যক্তের অপরাধে ছাত্রকে কারাদণ্ড


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৩-২০২২ দুপুর ১২:২৮
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে আশিষ বাড়ৈ ওরফে উত্তম (১৮) নামে দশম শ্রেণির এক ছাত্রকে কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। দণ্ডপ্রাপ্ত আশিষ বাড়ৈ ওরফে উত্তম দক্ষিণ ধারাবাশাইল গ্রামের মিলটন বাড়ৈর ছেলে ও ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ে ঘটনা ঘটে। 
 
এর আগে আশিষ বাড়ৈ ওরফে উত্তম বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করে।  এ সময় ছাত্রীরা প্রতিবাদ করলে ওই ছাত্র এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা  করে। ঘটনাটি ছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে প্রধান শিক্ষক তাকে লাইব্রেরিতে আটকে রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সেখানে পুলিশ ও মোবাইল কোর্ট হাজির হয়ে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আশিষ বাড়ৈ ওরফে উত্তমকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন মোবাইল কোর্টের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন।
 
এ সময় উপস্থিত ছিলেন- কোটালীপাড়া থানার এসআই খায়রুল হাসান,  বিদ্যালয়ের সভাপতি কাজী অমিত মাহমুদ, প্রধান শিক্ষক অনন্ত কুমার মল্লিকসহ অনেকে।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান