ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে শপথ নিলেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ছাত্রলীগ সভাপতি রফিক


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৩-২০২২ বিকাল ৫:৩১
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৫নং অলোয়া ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক শপথ বাক্য পাঠ করেছেন।
 
বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ১১ টায় টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
এ সময় শপথ বাক্য পাঠ করান টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি। শপথ বাক্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম। 
 
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর টাঙ্গাইলের ভূঞাপুরে ৬ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা কারণে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে ভোটগ্রহণ স্থগিত করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন।
 
এরপর চলতি বছরের গত ৭ ফেব্রুয়ারি স্থগিত কেন্দ্রের পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মো. রফিকুল ইসলাম রফিক বিপুল ভোটে জয়লাভ করেন।
 
ওইদিন রাতে বেসরকারিভাবে নৌকার প্রার্থী রফিকুল ইসলাম রফিককে বিজয়ী ঘোষণা করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার রেজাইল করিম।
 
নৌকার প্রার্থী রফিক ছাড়াও আরও দুইজন নির্বাচনে অংশ নেন। তারা হলেন, বিএনপি সমর্থিত স্বতন্ত্র শরিফুল ইসলাম সরকার শরিফ (আনারস) প্রতীক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. রহিজ উদ্দিন আকন্দ (মোটরসাইকেল)।
 
মোট ১০ টি কেন্দ্রের ফলাফলে নৌকার মোট প্রাপ্ত ভোট ৭ হাজার ৬২ ভোট, আনারসের ৬ হাজার ৭৮ ভোট ও মোটরসাইকেল ৪ হাজার ৯২৫ ভোট। শরিফুল ইসলাম সরকার শরিফ (আনারস) প্রতীকের চেয়ে ৯৮৪ ভোট বেশি পেয়ে অলোয়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন নৌকার রফিকুল ইসলাম রফিক।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার