ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে আলোচনা সভা ও ১৫২ টি স্কুলে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৪-৩-২০২২ বিকাল ৫:৩২
 স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উৎযাপন ও “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী এবং কোভিড -১৯ পরিস্থিতি মোকাবেলায় ইউনিসেফ থেকে ১৫২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এম.পি।
স্কাউট সম্পাদক মোসাহিদ আলীর সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো রফিকুর রহমান,মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো, ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, কমলগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, শমসেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম,পূর্ব জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান