ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় সরকারি ঘর দেয়ার কথা বলে মোটা অংকের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২১-৬-২০২১ দুপুর ৪:৪৬

রাজবাড়ীর পাংশায় বয়স্ক, বিধবা ভাতা ও সরকারি ঘর দেয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি সদস্য নাসির উদ্দিন গাজীর বিরুদ্ধে। অভিযুক্ত নাসির উদ্দিন গাজি উপজেলার মৌরাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য। সরকারি ঘর বরাদ্দ দিয়ে মোটা অংকের অর্থ আত্মসাৎ এবং ৫ হাজার টাকা করে নিয়ে ঘর না দেয়াসহ বয়স্ক ও বিধবা ভাতার জন্য ৫০০ টাকা করে নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

রোববার (২০ জুন) সরেজমিন গেলে কৃষক মো. ফজলু বিশ্বাস বলেন, সরকারি ঘর দেয়ার জন্য আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন নাসির উদ্দিন গাজী মেম্বার। আমি তাকে নগদ ২৮ হাজার ৫০০ টাকা দেই। পরে আরো টাকা দাবি করেন তিনি। আমি টাকা না দেয়ায় আমার ঘরের নির্মাণকাজ বন্ধ করে দেন। পরবর্তীতে আমি ৩০ হাজার টাকা খরচ করে ঘরের নির্মাণকাজ সম্পন্ন করি। এই ঘর পেতে আমার সর্বমোট খরচ হয়েছে ৫৮ হাজার ৫০০ টাকা। মো. ফজলু বিশ্বাস ইউনিয়নের কাজিয়ালপাড়া গ্রামের কবেদ বিশ্বাসের ছেলে।

একই গ্রামের মৃত মালেকের ছেলে শামীম মণ্ডল বলেন, প্রায় দেড় বছর আগে সরকারি ঘর দেয়ার কথা বলে আমার কাছ থেকে ১১ হাজর ৫০০ টাকা নিয়েছিলেন মেম্বার নাসির উদ্দিন গাজী। ঘর দিতে না পেরে আমার টাকা ফেরত দিয়েছেন।

এছাড়াও ৫ হাজার টাকা করে দিয়ে ঘর না পাওয়ার অভিযোগ করেছে অনেকেই নাসির উদ্দিন গাজি মেম্বারের বিরুদ্ধে। অভিযোগকারীরা হলেন- খান্দুয়া গ্রামের মুলান্দি মণ্ডলের ছেলে মো. নসির মণ্ডল (বাদাম বিক্রেতা), রহিম মণ্ডলের স্ত্রী মোছা. কহিনুর খাতুন, মো. তোফাজ্জলের স্ত্রী মোছা. হাসিনা ও আকাই শেখের ছেলে মো. আকমকল শেখ। তারা বলেন, সরকারি ঘর দেয়ার কথা বলে প্রায় দেড় বছর আগে আমাদের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিয়েছেন নাসির উদ্দিন গাজী মেম্বার।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য নাসির উদ্দিন গাজী বলেন, আমি সরকারি ৬টি ঘর বরাদ্দ পেয়েছি। কারো কাছ থেকে জোরপূর্বক কোনো টাকা নেয়া হয়নি। তবে কেউ কেউ খুশি মনে কিছু টাকা দিতে ছেয়েছিলেন, তবে এখনো পর্যন্ত দেননি। আর বয়স্ক ও বিধবা ভাতা কার্ডের জন্য অফিস খরচ বাবদ ৫০০ টাকা করে নিয়েছি।

মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. হাবিবুর রহমান প্রামাণিক বলেন, সরকারি ঘর বরাদ্দের জন্য কারো কাছ থেকে কোনো প্রকার অর্থ নেয়া হয়নি। যদি কেউ গোপনে অর্থিক লেনদেন করে থাকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মোহাম্মাদ আলী বলেন, এ বিষয়ে মৌখিক বা লিখিত কোনো অভিযোগ পাইনি। পেলে অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়