চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে লাশের মিছিল থামাতে সরকারের দ্রুত হস্তক্ষেপ চাই নিসচা লোহাগাড়া
নানা কারণে বিপদজনক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, থামছে না মৃত্যুর মিছিল। আর তাই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনারোধে করণীয় শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখা।
২৫ মার্চ, শুক্রবার উপজেলার একটি হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি মুজাহিদ হোসাইন সাগর নিম্মলিখিত দাবী তুলে ধরেন:
(১) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি ৪/৬ লাইনে উন্নীত না হওয়ায় সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। যোগাযোগের এই সড়কটি দ্রুত চার/ছয়-লেনে উন্নীত করে সড়ক দুর্ঘটনার হার কমিয়ে আনার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি।
(২) অদক্ষ চালকদের মাধ্যামে চালিত ও ফিটনেস বিহীন ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবী করছি।
(৩) দক্ষিণ চট্টগ্রামে নির্মিত একমাত্র ট্রমা সেন্টার “লোহাগাড়া ট্রমা সেন্টার” দ্রুত চালু করার মাধ্যমে আহতদের চিকিৎসা দিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি।
(৪)সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের সরকারি পৃষ্ঠপোষকতায় পুনর্বাসন ও চিকিৎসার খরচ যোগানোর অনুরোধ জানাচ্ছি।
(৫) যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, হেলমেট বিহীন মোটর সাইকেল চালক ও গাড়ী চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলা চালকদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।
(৬) সড়ক দুর্ঘটনার অন্যতম কারন হিসেবে মহাসড়কে লবণবাহী পানি নিঃসৃত ট্রাক চলাচল বন্ধের দাবী জানাচ্ছি। পাশাপাশি দীর্ঘ ৫৫ কিলোমিটারের মধ্যে ঝুকিপূর্ণ বাঁক সমুহ সংস্কারের দাবী জানাচ্ছি।
উক্ত দাবী সমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনাপূর্বক বাস্তবায়ন করলে চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে আমরা মনে করি।
তিনি আরো বলেন বর্তমান সরকার উন্নয়নের মডেল একটি সরকার। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ দিয়ে স্বপ্নের রেল লাইন দ্রুত গতিতে এগিয়ে চলছে। যার কারণে মহাসড়কে চাপ কমে আসবে, কিন্তু চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝুকিপূর্ণ বাঁকসমূহের সংস্কার ও চার/ছয় লাইনের কাজ দ্রুত বাস্তবায়ন না হলে লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হবে।
এসময় সংগঠনের উপদেষ্টা এম ইব্রাহিম কবির, নিবাস দাশ সাগর, সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ খালেক, জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক শরফু সিকদার, সাত্তার সিকদার, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আব্দুল্লাহ বাবলু, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক কাইছার হামিদ, প্রচার সম্পাদক এম.এ.এইচ. রাব্বী, সাংস্কৃতিক সম্পাদক দিদারুল ইসলাম, কার্যকরি পরিষদ সদস্য ইন্জিনিয়ার তৌহিদুল ইসলাম, মো: নাছির উদ্দীন বাচ্চু, ফাহাদ বিন হাশেম ও কবি মো: সোলাইমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied