ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গণমাধ্যম কর্মীরা উপেক্ষিত


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৬-৩-২০২২ দুপুর ২:৮

 ফরিদপুরের মধুখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠান মালায় গণমাধ্যম কর্মীদের কোন মূল্যায়ন বা বসার জায়গা না রাখায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা দাবী করেন মাঠে বীরমুক্তিযোদ্ধা, অফিসারবৃন্দ, অতিথিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুধিজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলেইর নিধার্রিত টেবিলে প্লেকার্ড লাগানো থাকলেও সাংবাদিকদের কোন বসার জায়গা রাখা হয়নি। ফলে গণমাধ্যম কর্মীরা কিছুক্ষণ দাড়িয়ে থেকে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। তাছাড়া অনুষ্ঠানটি জুড়েই চিল অব্যবস্থাপনায় ভরা। যা আগের কোন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে এ ধরনের অব্যবস্থাপনা দেখা যায়নি।

এ ব্যাপারে মধুখালী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান হেলাল ক্ষোভের সাথে বলেন, সাংবাদিকরা জাতীয় দিবস থেকে উপেক্ষিত। আমরা তীব্র প্রতিবাদ জানাই। এ ছাড়া তিনি এক প্রকার অব্যস্থাপনার কথা উল্লেখ করে বলেন, অনেক রাজনৈতিক নেতা, পৌরসভার কাউন্সিলররা ও বসার কোন জায়গা না পেয়ে ফিরে যেতে দেখা যায়।

মধুখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানান। তাছাড়া সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানেও তেমন শৃঙ্খলা ছিল না।  

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, সাংবাদিকদের বসার জন্য সুধীজনের পাশে প্লেকার্ড দেওয়া ছিল। হয়তো পাবলিক সেটি ফেলে দিয়েছেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত