প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ‘বীর নিবাস’ ঘর পেতে টাকা নেওয়ার অভিযোগ
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ‘বীর নিবাস’র ঘর পেতে ঘুষ দিতে হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের। এতে প্রকৃত বীরমুক্তিযোদ্ধারা বীর নিবাস পাওয়া থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে।
শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে উপজেলা সাবেক কমান্ডার আজিজুল হক আজিজ বীর নিবাসের ঘর পেতে টাকা নেওয়ার অভিযোগ করেন।
বক্তব্যকালে সাবেক কমান্ডার আজিজুল হক আজিজ বলেন, ‘উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ বীর নিবাস পেতে ঘুষ দিতে হয়েছে। এতে যার টাকা আছে শুধু তারাই ঘর পেয়েছে। এতে প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা ঘর পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। টাকা লেনদেনের প্রমাণ আমার কাছে রয়েছে’।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহুরুল ইসলাম বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে ওই বীরমুক্তিযোদ্ধার বক্তব্য সঠিক নয়। উপজেলায় বীর নিবাস নির্মাণে একটি কমিটি রয়েছে। কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে বীরমুক্তিযোদ্ধাদের ঘর বীর নিবাস নির্মাণ করা হচ্ছে। উপজেলায় ১১টি বীর নিবাসের নির্মাণ কাজ শুরু হয়েছে। এছাড়া আরো ৪৭টি ঘর টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: ইশরাত জাহান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণে টাকা লেনদেনের কোন প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।
শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ ছোট মনির বলেন, বীর মুক্তিযোদ্ধাদের ঘর বীর নিবাস নিতে কোন টাকা লেনদেনের কোন প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় ঘর নির্মাণে কোন টাকা লেনদেন হলে তার প্রমাণ চাওয়া হয় সাবেক কমান্ডার আজিজুল হক আজিজের কাছে।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাংসদ ছোট মনি, উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস আক্তার, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা আলিফ নূর মিনি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. হুমায়ূন কবীর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম ও উপজেলা সাবেক কমান্ডার এম.এ আব্দুল মজিদ মিঞা প্রমুখ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’