ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পাটগ্রামে মা ও শিশুর সুরক্ষায় কর্মশালা


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২১-৬-২০২১ বিকাল ৫:৩৬
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ‘মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করাই’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে পায়াকট্ বাংলাদেশ এবং আদ্রিতা ভিজ্যুয়ালের সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
 
মাতৃমৃত্যুর হার কমাতে সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং মাতৃমৃত্যুর হার কমাতে সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির সচেতনতামূলক প্রতিবেদন উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
 
এ সময় পায়াকট্ বাংলাদেশের প্রোগ্রাম সমন্বয়ক (পিও) আরিফ হোসেন, ডা. রোকসানা আফরোজ, শাহীনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

এমএসএম / জামান

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, অহত অভিযুক্ত জিয়া পরিষদ নেতাও

নানা দাবী নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক

জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ