ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ইউক্রেনের আরও একটি শহরে রাশিয়ার কয়েক দফা রকেট হামলা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭-৩-২০২২ দুপুর ১১:১৫

ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। এবার আরও একটি শহরে কয়েক দফা রকেট হামলা চালিয়েছে পুতিন সরকার। দেশটির পশ্চিমাঞ্চলের শহর লভিভে এ হামলা চালানো হয় বলে খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন ৫ জন। জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর রাজধানী কিয়েভসহ বিভিন্ন স্থান থেকে এই শহরে আশ্রয় নিয়েছিলেন অনেকেই।

শহরটির গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি জানান, শহরের পূর্বদিকে একটি জ্বালানি তেলের ডিপোতে দুদফা রকেট হামলা চালানো হয়েছে শনিবার। এতে ৫ জন আহত হন। এ ছাড়া সামরিক বাহিনীর একটি কারখানাতেও দুদফা রকেট হামলা চালানো হয়েছে।তিনি বলেন, সেখান পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।মেয়র আন্দ্রি সাডোভি বলেন আরেকটি বিমান হামলায় বহু স্থাপনা ধ্বংস হয়েছে। টুইটারে তিনি বলেছেন, তবে আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়নি।

লভিভ শহরটি, পোলিশ সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে সাত লাখের বেশি মানুষের বসবাস বলে জানা গেছে। তবে অনেকেই আশ্রয় নিয়েছেন সেখানে।চার সপ্তাহের বেশি সময় ধরে চলমান যুদ্ধে রাশিয়া এখনো ইউক্রেনের বড় কোনো শহরের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি।

সূত্র: আল-জাজিরা

এমএসএম / এমএসএম

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী