ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পোস্তগোলায় আয়রন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৩-২০২২ দুপুর ১১:১৬

রাজধানীর পোস্তগোলায় আয়রন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মোট ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।রোববার (২৭ মার্চ) ভোর ৪টা ২৪ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।তিনি বলেন, পোস্তগোলার আয়রন মার্কেট অগ্নিকাণ্ডের খবর পাওয়ার ছয় মিনিটের মাথায় ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও তিনটিসহ মোট ১২টি ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

এদিকে রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও বাজারের কাঠ ও ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। ভোররাত ৪টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় ভোর ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এমএসএম / এমএসএম

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব