সহ-শিক্ষামূলক কর্মসূচীতে যুগপৎভাবে কাজ করবে ছাত্রলীগ ও আইসিডি
পড়ালেখার পাশাপাশি উপকূল এলাকার শিক্ষার্থীদের সহ-শিক্ষামূলক নানা কর্মসূচীতে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ, কয়রা উপজেলা শাখা ও ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
২৭ মার্চ রবিবার সকাল ১১ টায় কয়রা উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে দুইটি প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শিক্ষার্থীদের সহ-শিক্ষামূলক কার্যক্রমের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ , শিক্ষা উপকরণ বিতরণ, লেখাধুলা, রচনা প্রতিযোগিতা সহ নানান শিক্ষাবান্ধব কর্মসূচী যৌথভাবে আয়োজনের জন্য দুটি প্রতিষ্ঠান সম্মত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জনাব মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক জনাব আমিনুল ইসলাম বাদল, আইসিডি'র প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান, প্রতিষ্ঠাতা সদস্য নিরাপদ মুন্ডা, ছাত্রলীগ নেতা ফেরদাউস আহম্মেদ , বেলাল আহমেদ বিল্লু, জুবায়ের হোসেন, ইসমাইল প্রমূখ।
এসময় বাংলাদেশ ছাত্রলীগ, কয়রা উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ শরিফুল ইসলাম টিংকু বলেন, কয়রায় শিক্ষার্থীদের কল্যাণ বাংলাদেশ ছাত্রলীগ সবসময় কাজ করে আসছে। আইসিডিও শিক্ষাবান্ধব নানামুখী কর্মসূচী বাস্তবায়ন করে কয়রায় সাঁড়া ফেলেছে। দুটি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করলে এ ধরনের উদ্যোগ আরো তরান্বিত হবে, শিক্ষার্থীদের মানসিক ও জ্ঞানভিত্তিক দক্ষতা বাড়বে।
এক প্রতিক্রিয়ায় আইসিডি'র প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান বলেন, কয়রা উপজেলা ছাত্রলীগ এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যে অনেক কর্মসূচী গ্রহণ করেছে, আইসিডি'র বিভিন্ন কল্যাণমূলক আয়োজনে ছাত্রলীগ সহায়তা করে, উৎসাহ দেয়। আজ থেকে দুটি প্রতিষ্ঠান ঐক্যবদ্ধভাবে কাজ করবে, শিক্ষার্থীরা এর সুফল পাবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied