পাবনায় হকারের মৃতদেহ উদ্ধার
পাবনার বেড়া মডেল থানা পুলিশ এক হকারের মৃতদেহ উদ্ধার করেছে যাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। নিহত যুবক হকার ইমরান হোসেন (২৫) বেড়া উপজেলার করমজা গ্রামের আবদুল কুদ্দুস মোল্লার ছেলে এবং সে তার পিতার সাথে পৌর এলাকার ফুটপাতে কাপড় বিক্রি করতো।
রোববার (২৭ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার সান্যালপাড়ার আল-হেরা নগরের কৃষি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যাড, ফুটপাতের ব্যবসা নিয়ে সম্প্রতি কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। শনিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরার কিছুক্ষণ পর সে বাসা থেকে বাইরে যায়। পরে সে আর বাড়ি ফেরেনি।ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ্র সরকার বলেন, সকালে আলহেরা খালের পাশে জমিতে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছিল বলে ওসি জানান।
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস
নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা