ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আরএনপিপির গ্রীণ সিটিতে কাজাখিস্তানের নাগরিক ছুরিকাঘাতে নিহত


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৩-২০২২ দুপুর ৪:৪৭

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক কাজাখ নাগরিককে ছুরিকাঘাতে হত্যা ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। হামলায় জড়িত থাকার সন্দেহে তিন বেলারুশীয়কে আটক করে জিঙ্গাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

শনিবার(২৬ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রীণ সিটিতে এ ঘটনা ঘটে। এ সময় আরেক কাজাখ নাগরিক বেরেজনায়া আন্দে গুরুতরভাবে আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে রূপপুর প্রকল্পের আবাসিক এলাকা গ্রীণ সিটির একটি ১০ তলা ভবনের ১০৬ নম্বর কক্ষে ভুলাদিমির শোভেটজের সঙ্গে তিন বেলারুশীয়ের ঝামেলা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তি হয়। এ সময় সেখানে হাজির হন কাজাখিস্তাানের আরেক নাগরিক।  তখন শোভেটজ এবং আন্দেককে ধারালো অস্ত্র দিয়ে  কোপানো হয়। ঘটনাস্থলেই ভুলাদিমির শোভেটজ মারা যান। খবর পেয়ে পুলিশ আহত আন্দেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।

ঈশ্বরদী থানা পুলিশ জানায়, নিহত ব্যক্তি রূপপুর প্রকল্পে নিকিম নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে শ্রমিক পরিচালক ( ফোরম্যান) হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ ছিল।পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম (অপরাধ) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাত  সোয়া ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়। তদন্ত প্রতিবেদনে নিহতের শরীরে পাঁচটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম বলেন, আটকদের ভাষাগত সমস্যার কারণে বিষয়টি বুঝতে অসুবিধা হচ্ছে। আমরা দোভাষীর সাহায্যে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করছি।

'এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তারা সবাই বেলারুশের নাগরিক। তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন,‘এটা তাদের অভ্যন্তরীণ বিষয়’।পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস

নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি