ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

শব্দদূষণে বিশ্বের শীর্ষ শহর ঢাকা : জাতিসংঘ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৮-৩-২০২২ দুপুর ১০:৩৮

বিশ্বে শব্দ দূষণে সবচেয়ে দূষিত শহর হিসেবে গণ্য হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদ। আর তৃতীয় হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদ। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনএপি) ‘বার্ষিক ফ্রন্টিয়ারস রিপোর্ট-২০২২’ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্বজুড়ে শব্দ দূষণের শহরের এই তালিকার শীর্ষ পাঁচ শহরের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় রাজশাহী শহর। এই শহরের অবস্থান চতুর্থ এবং ভিয়েতনামের হো চি মিন শহর রয়েছে পঞ্চম স্থানে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, আবাসিক এলাকার জন্য অনুমতিযোগ্য শব্দ সীমার মাত্রা ৫৫ ডেসিবেল। এছাড়া বাণিজ্যিক এলাকা ও যেখানে যানজট আছে সেখানে ৭০ ডেসিবেল। ঘনবসতিপূর্ণ ও ব্যাপক যানজটের শহর ঢাকায় শব্দের মাত্রা ১১৯ ডেসিবেল এবং রাজশাহীতে ১০৩ ডেসিবেল পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশগত শব্দের উত্স যেমন রাস্তার যানজট, বিমান চলাচল, রেল চলাচল, যন্ত্রপাতি, শিল্প এবং বিনোদনমূলক কর্মকাণ্ড থেকে সৃষ্ট শব্দ শারীরিক এবং মানসিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

তালিকায় শব্দ দূষণের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে শান্ত শহর হিসেবে গণ্য হয়েছে জর্ডানের ইরবিদ শহর (৬৯ ডেসিবেল)। ইরবিদের পরই আছে ফ্রান্সের লিয়ন (৬৯ ডেসিবেল), সুইডেনের স্টকহোম (৭০ ডেসিবেল) এবং সার্বিয়ার রাজধানী বেলগ্রেড (৭০ ডেসিবেল)।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী