ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

খুলনায় হরতাল পালনের সময় গ্রেফতার ৬


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৮-৩-২০২২ দুপুর ১১:৩

দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় হরতালের সমর্থনে বাম জোট মিছিলের প্রস্তুতিকালে পুলিশ সেখান থেকে ৬ জনকে আটক করেছে। আজ সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর প্রেসক্লাবের পাশে গোলকমনি শিশুপার্ক ও ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, বাসদ জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি খুলনা মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, সিপিবির নিরোজ রায়, মো. রাসেল ও কিংসুক। আটককৃতরা এ সময় হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। আটক না হওয়া এক নেত্রী এ সময় কেন গ্রেফতার করা হচ্ছে বলে চিৎকার করতে থাকেন।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, কয়েকজনকে থানায় আনা হয়েছে। রাস্তায় যান চলাচলে বিঘ্নসৃষ্টি করে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। পরবর্তীতে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

অন্যদিকে, সকাল ৯টার দিকেও নগরী‌তে যান চলাচল স্বাভা‌বিক ছিল। শিক্ষাপ্রতিষ্ঠা‌নে ক্লাস চল‌ছে যথারী‌তি। অ‌ফিস-আদাল‌ত, রাস্তা-ঘাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হরতা‌লের কোনো প্রভাব প‌ড়ে‌নি।

প্রসঙ্গত, গত ১১ মার্চ বামজোটের পক্ষ থেকে ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতাল ডাকা হয়। এছাড়া গণসংহতি আন্দোলনের পক্ষ থেকেও ২৮ মার্চ হরতাল ঘোষণা ও তা বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়।

সিপিবি বলেছে, এ হরতাল কোনো দলের নয়, এ হরতাল সবার। এ হরতাল দেশের সাধারণ মানুষের পক্ষের হরতাল।

জোটের কেন্দ্রীয় সমন্বয়ক সাইফুল হক বলেন, আমরা আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকার ও সরকারি দল এ হরতাল কর্মসূচিতে কোনো ধরনের উস্কানি সৃষ্টি করবে না, বাধা প্রদান করবে না বা সহিংসতা সৃষ্টির কোনো প্রচেষ্টা চালাবে না। এ ধরনের যে কোনো অনভিপ্রেত ঘটনার দায়-দায়িত্ব কিন্তু সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়