রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত ইউক্রেন : জেলেনস্কি
ইউক্রেন রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল রোববার (২৭ মার্চ) ভিডিও কলে রাশিয়ান সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জেলেনস্কি বলেন, রাশিয়ার সাথে শান্তিচুক্তির অংশ হিসেবে ইউক্রেন একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে এটি তৃতীয় পক্ষ দ্বারা নিশ্চিত হতে হবে। দরকার হলে একটি গণভোটের ব্যবস্থা করতে হবে। নিরাপত্তার নিশ্চয়তা এবং নিরপেক্ষতা, আমাদের রাষ্ট্রের অ-পরমাণু অবস্থা। আমরা এটির জন্য যেতে প্রস্তুত। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
ইউক্রেনে অনেক মানুষ রাশিয়ান ভাষায় কথা বলে উল্লেখ করে জেলেনস্কি বলেন, রাশিয়ার আক্রমণের কারণে এই ভাষায় কথা বলা অঞ্চলগুলোও ধ্বংস হয়ে গেছে। ইউক্রেন রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে যাবে, তবে তাদের অন্যান্য দাবি যেমন ইউক্রেনের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন জেলেনস্কি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।
সর্বাত্মক হামলা শুরুর পর এক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের এই দেশটির বহু শহর কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র তথ্য অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখেরও বেশি ইউক্রেনীয়। সংকট নিরসনে দুই দেশের কর্মকর্তা পর্যায়ে কয়েক দফা বৈঠক হলেও এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো সংকেত পাওয়া যাচ্ছে না।
জামান / জামান
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ