আধাবেলা হরতালেও ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলছে গণপরিবহন
বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোনো প্রভাব পড়েনি। ফলে,প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই চলছে দূরপাল্লা গণপরিবহন ও জেলার আঞ্চলিক বাসসহ সকল পরিবহন।
সরেজমিন সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কের বঙ্গবন্ধু রেলস্টেশন ঘুরে গণপরিবহন চলাচলের চিত্র দেখা গেছে। এরই ধারাবাহিকতায় কর্মসূচি পালন করেন তারা।
জানা গেছে, গতকাল রোববার দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট।
এদিকে, আধাবেলা হরতালে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর, সেতু রেলস্টেশন, এলেঙ্গাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, মহাসড়কে আগের মতো গণপরিবহন চলাচল করেছে। কোনো বিশৃঙ্খলা ঘটেনি এবং পুলিশ সদস্যরা মোতায়েন ছিলেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’