কেশবপুরে মেশিনারিজ গোডাউন পুড়ে ভস্মীভূত
যশোরের কেশবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর মেশিনারিজ গোডাউন পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (২৭ মার্চ) বেলা ১১টায় উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভরতভায়না বাজারে। আগুন লাগার ঘটনায় বাজারের অন্য ব্যবসায়ীদের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার ভরতভায়না বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ব্যবসায়ী কামরুল ইসলাম শেখের জীম মেশিনারিজের দোকানসহ গোডাউনে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন দোকান ও গোডাউনের ভেতর ছড়িয়ে পড়ে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে থাকা মেশিনারিজ, পানির ফিটিং লাইন, মোটরসাইকেল পার্টস, অ্যালুমিনিয়াম, হার্ডওয়্যার, প্লাস্টিক এবং স্যানেটারি সামগ্রীর মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কেশবপুর ও পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কেশবপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লেগে ওই ব্যবসায়ীর ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ব্যাপারে জীম মেশিনারিজের মালিক কামরুল ইসলাম শেখ বলেন, আগুন লেগে তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান