মুরাদনগরে যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে মানববন্ধন
কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ও বৈলাবাড়ী গ্রামের মৃত আবেদ আলীর ছেলে জুবেদ আলীকে রাজাকার দাবি করে বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন। সোমবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার টনকি ইউনিয়নের বৈলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন করেন বৈলাবাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জুবেদ আলী উপজেলার বৈলাবাড়ী এলাকায় গণহত্যার নায়ক ও বাংলাদেশের জাতীয় পতাকায় গুলিবর্ষণকারী। এই সরকারের আমলে অনেক রাজাকার যুদ্ধাপরাধীর বিচার হয়েছে। কিন্তু বৈলাবাড়ী গ্রামের জুবেদ আলী রাজাকার নির্বাচনে কারচুপি ও কালো টাকার বিনিময়ে ইউপি সদস্য হয়েছেন। তার সন্ত্রাসী বাহিনীর কাছে এলাকার মানুষ জিম্মি হয়ে আছে। ইউপি সদস্যের পদ থেকে অপসারণ করে বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান মানববন্ধনকারীরা।
মানববন্ধনে উপজেলা মক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা রফিকুল ইসলাম ধনু, টনকি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছালাম, রাজাকারের হাতে শহীদ হওয়া মিজান সরকারের ভাই বিল্লাল হোসেন, শহীদ আব্দুল লতিফের ভাই হামিদ আলী, শহীদ শাহজাহানের ভাই সিরাজুল ইসলাম, মুক্তিযুদ্ধ চলাকালীন আগুনে পুড়িয়ে ফেলা বাড়ির মালিক শানু মিয়া, সাবেক ইউপি সদস্য মদন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- জীবন মিয়া, আব্দুস ছাত্তার, চারু মিয়া, আব্দুল কাইয়ুম, ইকবাল মাহমুদ, জলিল মিয়া প্রমুখ।
এমএসএম / জামান
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক
Link Copied