ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সচিবকে মারায় মামলা, চেয়ারম্যানকে ধরেত বাড়িতে অভিযান


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৮-৩-২০২২ দুপুর ৩:২৭
খুলনার কয়রা উপজেলার ৪নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. ইকবাল হোসেনকে পরিষদে ডেকে নিয়ে বেধড়ক মারধরের ঘটনায় চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ইউপি সচিব ইকবাল হোসেন বাদী হয়ে সোমবার (২৮ মার্চ) সকালে কয়রা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় চেয়ারম্যানসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামি করা হয়েছে (মামলা  নম্বর ১৬)।
 
এদিকে, অভিযুক্ত চেয়ারম্যানকে ধরতে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউলের নেতৃত্বে সোমবার দুপুরে চেয়ারম্যান মাহমুদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ির গেট তালাবদ্ধ পাওয়া যায়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান তখন বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ওসি নেতৃত্বে তার বাড়িতে সঙ্গীয় ফোর্স দেখা যায়। এ সংবাদ লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। 
 
এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হোসেন মামলার বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, আসামি ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। অভিযান অব্যাহত থাকবে।
 
এর আগে এমন ন্যক্কারজনক ঘটনায় চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনার ৬৮ ইউনিয়নের সচিব ‍ও হিসাব সহকারীরা কর্মবিরতি পালন করেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। গত ২৩ মার্চ খুলনা প্রেসক্লাবে সচিব সমিতি, খুলনার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। অপরদিকে, ঘটনাটি রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার দাবি করে কয়রা প্রেসক্লাবে ২৩ মার্চ বিকেলে সংবাদ সম্মেলন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ।
 
উল্লেখ্য, গত ২১ মার্চ  সন্ধ্যায় ইউপি সচিবকে বাড়ি থেকে ডেকে এনে পরিষদের একটি কক্ষে আটকে রেখে ওই চেয়ারম্যান বেধড়ক মারধর করেছেন মর্মে অভিযোগ করেন সচিব। তারপর তিনি গুরুত্বর অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সচিবকে মারধরের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্র-পত্রিকায় বিষয়টি ব্যাপক ভাইরাল হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার