ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৮-৩-২০২২ দুপুর ৩:২৮

ফরিদপুরে মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৩টায় ব্রাহ্মণকান্দা বাজারে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আয়োজিত বর্ধিত সভায় মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটনের পরিচালনায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন খান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি অ্যাড. হাবিবুর রহমান হাফিজ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলেন যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম কামরুল, যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মিনার, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার জাহিদ, যুগ্ম-আহ্বায়ক শামীম আহমেদসহ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিষয়ের ওপর সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া রোজার ঈদের পরে ১১টি ইউনিয়নে নতুন কমিটি করা হবে এবং দলের সকল আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দল রাজপথে অংশগ্রহণ করবে বলে জানানো হয়। 

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত