ভূঞাপুরের সাংবাদিক মানিকের বোনের মৃত্যু, দাফন সম্পন্ন
টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খবরপত্র পত্রিকার ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি তৌফিকুর রহমান মানিকের বড় বোন এবং সাবেক কৃতী ফুটবলার মরহুম এখলাস উদ্দিনের মেয়ে মাহমুদা সুলতানা এ্যানি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহ...রাজিউন)। তার গ্রামের বাড়ি উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই। এ্যানি ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে ইমরানের স্ত্রী।
রোববার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৩৩ বছর। এ্যানি দুই শিশুকন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, মানিকের বোন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। হঠাৎ করে তার শরীরিক অবস্থার অবনতি হলে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সোমবার (২৮ মার্চ) সকাল ৯টায় মানিকের বোনের শ্বশুরবাড়ি উপজেলার বাগবাড়ীতে প্রথম জানাজার পর নিজ গ্রামের ভারই দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১০টায় টায় দ্বিতীয় জানাজা শেষে ভারই কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মানিকের বোনের মৃত্যুতে ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সম্পাদক আব্দুর রাজ্জাকসহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied