পীরগঞ্জে করোনা মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কোভিড-১৯ মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সভার আয়োজন করা হয়। মানব কল্যাণ পরিষদের (এমকেপি) আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ‘ইনসিওরিং পিপলস্ পার্টিসিপেশন অন পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট পলিসি অব কোভিড-১৯ সিচিউয়েশন ইন নর্দান বাংলাদেশ’ প্রকল্পের আওতায় মিডিয়া ক্যাম্পেইনের অভিজ্ঞতা বিনিময় সভায় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৯নং সেনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পারুল।
বিশেষ অতিথি ছিলেন- এমকেপির সমন্বয়কারী সাদেকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক এন কে রানা, সাংবাদিক কাজী নুরুল ইসলাম, দিপেন বাবু, ফজলুল কবির, বিষ্ণুপদ রায়, দেলোয়ার হোসেন দুলাল, মামুনুর রশিদ। এ সময় এমকেপির রিসার্চ অফিসার রাকিবা ইয়াসমিন, প্রজেক্ট অফিসার অপু রাণী রায়, অ্যাসিস্ট্যান্ট অফিসার তমিজুল ইসলাম, শামীমা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্কমর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০ জন সংবাদকর্মী অংশ নেন।
সভায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন ইউনিয়নে কোভিড-১৯ পরিস্থিতি মকাবেলায় সমস্যাগুলো চিহ্নিত করে বিভিন্ন দল গঠন, তথ্যকেন্দ্র স্থাপন, বিভিন্ন সুপারিশমালা প্রণয়ন, কর্মশালার আয়োজনের মাধ্যমে প্রকল্পের অর্জনসমূহ সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন বক্তাগণ।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার