ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে ঐতিহ্যবাহী দেউল মঠ প্রাঙ্গনে মুজিব উৎসব ও জয়ন্তী মেলা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৮-৩-২০২২ দুপুর ৪:৪৭

ফরিদপুরের মধুখালীতে ঐতিহ্যবাহী দেউল মঠ প্রাঙ্গনে মুজিব উৎসব ও জয়ন্তী মেলা আয়োজন করা হয়েছে।প্রায় ৪০০ বছর পূর্বে রাজা প্রতাপাদিত্যকে যুদ্ধে পরাজিত করে সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ এই বিজয় স্মৃতিস্তম্ভ তৈরি করছেন বলে এমন কথা প্রচলিত রয়েছে।

এই মঠ ফরিদপুরের ইতিহাস ঐতিহ্য ধারণ করে। তাই এই মঠের পরিচিতি দেশ-বিদেশে ছড়িয়ে দিতে ও বঙ্গবন্ধুর জীবনী স্মৃতিচারণ করতেই বিজয়ের মাসে এই মেলার আয়োজন করা হয়।পাঁচ দিনব্যাপী দেউল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, বিশেষ অথিতি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু সহ অনেকে।উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজনা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া।

দেউল মেলায় এক শত এর অধিক নানান রংএর দোকানপাট বসেছে। গ্রামীণ ঐতিহ্যের এ মেলায় পাওয়া যাচ্ছে বাচ্চাদের খেলনা,বেলুন, তৈজসপত্র, চুরি- ফিতা, দা, বটি, থেকে শুরু করে নামি দামি সব ফার্নিচার।নাগরদোলা, চরকা, নৌকা, যাদু প্রদর্শনী, সহ আনন্দ উপভোগ করার জন্য রযেছে অনেক কিছু।
এছারা চটপটি, ফুচকা, হালিম,আচার, চিংড়ি ভাজি, জিলেপি,শরবত, মিষ্টি পান সহ নানা মুখরোচক খাবার।করোনার কারনে দীর্ঘদিন পর গ্রামীণ মেলা আয়োজন করাতে পেরে আয়োজোগরা অনেক খুশি, দর্শনার্থীদের ভিড় পরেছে চোখে পড়ার মতো। 

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত