ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কাজাখিস্তানের নাগরিক হত্যা মামলায় তিন বিদেশী আসামীকে জেলহাজতে প্রেরণ


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৩-২০২২ দুপুর ৪:৫১

ঈশ্বরদীর নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক কাজাখিস্তানের নাগরিককে ছুরিকাঘাতে হত্যার  ঘটনায় গ্রেফতারকৃত তিন বিদেশিকে আদালত সোমবার ( ২৮ মার্চ )  জেল হাজতে পাঠিয়েছে। নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ভালাদিমির শভেটসকে শনিবার (২৬ মার্চ ) সন্ধ্যায় হত্যা করা হয়। এ ঘটনায়  রোববার রাতে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা হয়।

নিকিমত এটমস্ট্রয় কোম্পানির শাখা পরিচালক আইউরি ফেডোরভ এই মামলাটি করেন। মামলার আসামীরা-হলেন বেলারুশের নাগরিক আরবানভিচুস ভিটালি (৪৪), ফেদারোভিচ হেনাডজ (৪২) ও মাতসভেইউ উলাদজিমির (৪৩)। আসামীরা আরএনপিপি প্রকল্পের রোসেম নামের একটি রাশিয়ান প্রতিষ্ঠানে কর্মরত। 
সোমবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) রায়হান পারভেজ বলেন,  রোববার দুপুরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ভালাদিমির মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।  ময়নাতদন্ত শেষে মুতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের হিমাগারে রাখা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ‘ওই মামলায় আসামীদের গ্রেপ্তার দেখিয়ে  সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’ অর্থনৈতিক লেনদেনকে কেন্দ্র কেন্দ্র করে হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে ওসি জানান। 
প্রসঙ্গত: শনিবার সন্ধ্যায় উপজেলার সাহাপুরের নতুনহাট মোড়ে রূপপুর প্রকল্পের আবাসিক এলাকা গ্রীণ সিটির ৬ নম্বর বিল্ডিংয়ের ১০ তলার ১০৬ নম্বর কক্ষে ছুরিকাঘাতে খুন হন কাজাখিস্তানের নাগরিক ভালাদিমির শভেটস। এ ঘটনায় আহত হন তার ভাই বেরেজনয় অ্যান্ডে।

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস

নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি