ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে রাস্তার পাশ থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ২৮-৩-২০২২ বিকাল ৫:২২

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জিহাদ (২৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে উপজেলার কাঁচপুর বিসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জিহাদ সোনারগাঁওয়ের কাঁচপুর উত্তরপাড়া এলাকার সবজি বিক্রেতা নাহিদ মিয়ার ছেলে।
ধারনা করা হচ্ছে গত রোববার রাতের কোন এক সময় জিহাদকে খুন করে রাস্তায় ফেলে রেখে গেছে সন্ত্রাসীরা। সোমবার সকাল ৬ ঘটিকার সময় লাশটি এলাকাবাসীর চোখে পড়লে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার। এ ঘটনায় নিহতের বাবা নাহিদ মিয়া বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা রুজু হয়েছে।
এলাকাবাসী জানান, গতকাল সোমবার সকাল ৬টার দিকে কাচঁপুর বিসিক এলাকায় জিহাদ নামের এক যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জিহাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত জিহাদের মাথায়, হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসীর ধারণা করছে, হয়তো মাদক, ডাকাতি বা ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষের ঘটনায় জিহাদকে কুপিয়ে হত্যা করেছে তার সহযোগিরা।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, কাচঁপুর বিসিক এলাকায় জিহাদ নামের এক যুবকের রক্তাক্ত লাশ পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  ওসি আরো বলেন, নিহত জিহাদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক, ছিনতাই, ডাকাতি মামলাসহ একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে লুন্ঠিত টাকা ও অন্যান্য মালামালের ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটতে পারে। নিহতের শরীরের মাথায় এবং পায়ে একাধিক জখমের চিহ্ন রয়েছে। এ খুনের আসল রহস্য ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা গ্রহন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার