মণিপুরীদের ঐতিহ্যবাহী ‘কাং’ টুর্নামেন্ট
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘কাং’ খেলার টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মণিপুরী কাং ফেডারেশনের আয়োজনে উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামে কাংশং স্থানে ফেব্রুয়ারির শেষের দিকে এ টুর্নামেন্ট শুরু হয়। সোমবার (২৮ মার্চ) অনুষ্ঠিত ফাইনাল খেলায় ছেলেদের কাংলাশা কাংখুৎ বাংলাদেশ দল ও বিকালে অনুষ্ঠিত মেয়েদের ভানুমতি কাংখুত ভানুবিল দল বিজয়ী হয়।
ফাইনাল খেলার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, মনিপুরী কালচারাল কমপ্লেক্সের আহবায়ক জয়ন্ত সিংহ প্রমুখ
আয়োজকেরা জানান, ১৯৯৭ সাল থেকে কমলগঞ্জ উপজেলায় ‘কাং’ খেলা অনুষ্ঠিত হচ্ছে। সেই প্রাচীনকাল থেকেই মণিপুরী সমাজে কাং খেলার প্রচলন ছিল। বিভিন্ন ঐতিহাসিক তথ্যানুযায়ী দ্বাদশ শতাব্দীর প্রথমার্ধে ভারতের মণিপুরে রাজত্বকারী রাজা লোইতোংবার শাসনামলে এই ‘কাং’ খেলার উদ্ভব ঘটে। বাংলাদেশের বসবাসরত মণিপুরী সম্প্রদায়ের বাইরেও ভারতের আসাম, মিজোরাম, ত্রিপুরা ও মণিপুর রাজ্যেও এই খেলাটির খুব প্রচলন রয়েছে। খেলাটি পরিচিতি পেয়েছে মিয়ানমার, থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশেও। কিন্তু জাতীয় বা আন্তর্জাতিক ক্রীড়ামহলে ওই খেলা এখনো স্বীকৃতি পায়নি। তা আদায়ের লক্ষ্যেই এখন লড়তে চাইছে ‘কাং’ খেলার সঙ্গে সম্পৃক্ত সংস্থাগুলো।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার