ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সচিব পেটানো মামলায়, ইউপি চেয়ারম্যান গ্রেফতারের ৪ ঘন্টা পর জামিনে মুক্ত


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৮-৩-২০২২ রাত ৯:১০
ইউপি সচিবকে মারপিটের ঘটনায় খুলনার কয়রা উপজেলার ৪নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ-আল মাহমুদ গ্রেফতারের চার ঘণ্টা পর জামিন লাভ করেছেন। গত ২১ মার্চ মারপিটের ঘটনার একসপ্তাহ পর ইউপি সচিব মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে আজ সোমবার (২৮ মার্চ) সকালে কয়রা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় চেয়ারম্যানসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করা হয়েছে। যার মামলা নম্বর ১৬। ওই মামলায় ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশ। আটকের পর ইউপি চেয়ারম্যানকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াাল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত শুনানী শেষে বিচারক তাকে জামিনে মুক্তি প্রদান করেন।
 
আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানকে স্থানীয় দেয়াড়া এলাকায় নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছিল পুলিশ।
 
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, আজ (২৮ মার্চ) আহত ইউপি সচিব মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মাহমুদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪জনকে আসামী করে মামলা (যার নং-১৬) দায়ের করেন। এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা হয়।
 
প্রসঙ্গত্ব, ডাকা মাত্র না আসায় ও বিকাল ৫ পর অফিস করতে অস্বিকার জানাই  গত ২১ মার্চ দিবাগত রাতে মহারাজপুর ইউনিয়ন পরিষদের সচিব ইকবাল হোসেনকে বেধড়ক মারপিট করেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মাহমুদ। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এরপর ইউপি চেয়ারম্যানের দৃষ্টান্তমুলক শাস্তি ও নিরাপত্তার দাবিতে গত ২৩ মার্চ দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে  বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির জেলা শাখার নেতৃবৃন্দ। একই সাথে ইউপি সচিবরা কর্মবিরতীর কর্মসূচিও পালন করেছিল খুলনার ৬৮টি ইউনিয়নে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার