ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পানের দোকানে গাঁজা কেনা-বেচা, ২ মাদক কারবারিকে ৬ মাস কারাদণ্ড


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৩-২০২২ দুপুর ১০:৪৯

টাঙ্গাইলের ভূঞাপুরে পানের দোকানে গাঁজা কেনা-বেচা ব্যবসা করার অপরাধে দুই মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজা দেয়াকালে ৪৪ গ্রাম গাঁজা ও নগদ টাকা তাদের কাছ থেকে জব্দ করা হয়।

সোমবার (২৮ মার্চ) রাতে ভূঞাপুর পৌর শহরের কাঁচা বাজারে একটি পানের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম।

মাদক কারবারি দুইজন হলেন, ভূঞাপুর পৌর শহরের বীরহাটি গ্রামের হানিফের ছেলে হাসান ও উপজেলার কাগমারী পাড়া গ্রামের খোদা বক্সের ছেলে আকবর আলী।ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সালসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত দুইজন দীর্ঘদিন ধরে পানের দোকানে বসে গাঁজার ব্যবসা করে আসছিল।পরে গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানার পুলিশ সদস্যদের নিয়ে মাদক কারবারি আকবরের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬ (১) এর সারণি ২১ মতে ওই দুইজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ২০০ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ১২ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার