ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি বালুবাহী ট্রাক বিকল হওয়ার কারণে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। আবার কোথাও কোথাও যানজটের কবলে আটকে পড়েন পরিবহন। ফলে ভোগান্তি পড়েন চলাচলরত পরিবহনের চালক ও যাত্রীরা।
মঙ্গলবার (২৯ মার্চ) ভোর সকালে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে রাবনা বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, বালুবাহী একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের সল্লা এলাকায় ৩নং ব্রিজের উপর পৌঁছলে ট্রাকটির এক্সেল ভেঙে যায়। এতে করে ঢাকাগামী লেনে থেমে যানজট সৃষ্টি হয়।
তিনি আরও জানান, বিকল হওয়া ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে কোন যানজট নেই। স্বাভাবিক গতিতেই চলাচল করছে সবধরণের পরিবহন। তবে, যানজট এড়াতে সার্বক্ষণিক মহাসড়কে কাজ করছে পুলিশ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ট্রাক বিকলের কারণে সকালে মহাসড়কের রাবনা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছিল। পরে দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি সরানো হয়। এখন স্বাভাবিকভাবেই পরিবহন চলাচল করছে। যানজট নেই।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied