ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে স্কুলের পাশাপাশি মাদ্রাসাতেও শরীরচর্চা


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৯-৩-২০২২ দুপুর ২:৫০
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন দাসনাই পাড়া মরহুম মাওঃ হাবিব উল্ল্যাহ মোল্লা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় (২৯ মার্চ) মঙ্গলবার সকালে নতুন করে শুরু করেছেন অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের শরীরচর্চা। 
 
এবিষয়ে অত্র মাদ্রাসার শিক্ষক ও শরীরচর্চা প্রশিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন - করোনাকালীন সময় দীর্ঘদিন বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা খেলাধুলার মনোযোগী হয়ে পড়ে। ঠিকমতো মাদ্রাসায় আসতে চায় না, তাছাড়া আমরা যুগের সাথে তাল মিলিয়ে এই শরীরচর্চার উদ্যোগ নি। মাদ্রাসাটি ২০১২ সালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক  আলহাজ্ব এনায়েত উল্ল্যা মোল্লা প্রতিষ্ঠা করেন তখন থেকে আমরা নতুন নতুন উদ্যোগ নিয়ে কাজ করি, এবং তার সাথে জেনারেল শিক্ষা ও শরীরচর্চা উদ্বুদ্ধ হই।করোনাকালীন সময় বন্ধ থাকায় শরীরচর্চা বন্ধ থাকে তাই আজ থেকে আবার শরীরচর্চা শুরু করেছি ছাত্র-ছাত্রীদের।
 
সহকারি শিক্ষক হাফেজ মাওঃ আব্দুর রহমান বলেন - মাদ্রাসা প্রতিষ্ঠিত থেকে নাজরানা শিক্ষা দিয়ে এসেছি, এবং হেফজ খানা শুরু করেছি ৩ বছর হয়েছে, এর মধ্যে ৩ জনকে হাফেজ বানিয়েছি। আমরা মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রতি বছর পুরস্কৃত করি। আমরা যেন আরও ভালোভাবে মাদ্রাসাটি এগিয়ে নিতে পারি সবার কাছে আশাবাদী। এবং নাঙ্গলকোট উপজেলায় এই মাদ্রাসাটি একটি মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। 
 
এ বিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব এনায়েত উল্ল্যাহ মোল্লা বলেন - এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছি দ্বীনি শিক্ষার জন্য, এবং এই মাদ্রাসাটি শুধু আমার নয় কারো ব্যক্তি নয় এটি সবার মাদ্রাসা। সবার সহযোগিতা এ পর্যন্ত নিয়ে এসেছি। ইনশাআল্লাহ্ সবার দোয়া আল্লাহ্ রহমতে আরো ভালো ভাবে এগিয়ে নিয়ে যাব।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের

শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি