পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান
বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের উদ্যোগে উদ্দীপন পিরোজপুর অঞ্চল এর আয়োজনে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি কর্মসূচির মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, পিরোজপুর সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, জোনাল ব্যবস্থাপক, পিরোজপুর জোন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কাইয়ুম হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক, উদ্দীপন পিরোজপুর অঞ্চল। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য উদ্দীপন “বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি” চালু করেছে এর ফলে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পথ সহজ হবে। ক্লাব সহায়ক অমিত বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামিল হোসেন, সিনিয়র ট্রেইনার, উদ্দীপন, নাজমা বেগম, প্রশিক্ষক, উদ্দীপন, মোঃ আবু রায়হান, প্রকল্প সমন্বয়কারী, সিসিএ প্রকল্প, মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক, উদ্দীপন কবি আহসান হাবীব শাখা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সহ তাদের অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত